বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

জিবাচিক এমডির অপসারণের দাবিতে,বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

 

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের বদলির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষির ব্যানারে মিলটির অতিথি ভবনের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রথমে মিলটির এক নম্বর ফটকের সম্মুখ থেকে ব্যবস্থাপনা পরিচালকের বদলির দাবিতে বিভিন্ন শ্লোগানে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এতে অংশ গ্রহণ করেন মিলটির সর্বস্তরের আখচাষিগণ। মিছিলটি জিল বাংলা চিনিকলের অতিথি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন খড়মা গ্রামের আখচাষি ফজলুল হক, খরমা তেলীপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক, খড়মা খানপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক খান, ভাটিপাড়া গ্রামের আখচাষি গোলাম মোস্তফা এবং সাবেক কমিশনার রঞ্জু আহমেদ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জিল বাংলা চিনিকলের বর্তমান ব্যাবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম একজন দুর্নীতিবাজ, চাষি বিদ্বেষী ব্যক্তি। তিনি চাষিদের আখচাষে উৎসাহ না দিয়ে নিরুৎসাহিত করছেন। চাষিদের তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করেন। বিগত সময়ের এমডিগণ আখচাষ বৃদ্ধির জন্য মাঠে কাজ করতেন। কিন্তুু আমিনুল ইসলাম মাঠে কাজ করেন না। সব সময় তিনি আখচাষে অন্তরায় ভূমিকা পালন করছেন। তিনি বলেন, ‘চাষিরা আখচাষ করলে করুক, আর না করলে না করুক। তিনি সরকারি চাকরি করেন, সরকার তাকে বেতন ভাতা দেবেন। এতে কারো কিছু করার নেই।

বক্তারা আরো বলেন, এমডি আমিনুল ইসলাম বিভিন্ন কর্মচারী-কর্মকর্তাকে বেআইনী ভাবে ব্যক্তিগত আক্রোশে অন্যত্র বদলী করেছেন। চাষিদের দাবি, তারা মিলটির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অনতিবিলম্বে তাদের এই মিলে পূর্বের অবস্থানে বহাল রাখতে হবে। এমডি আমিনুল ইসলাম সার কেলেঙ্কারীর সাথে জাড়িত আব্দুল রহিম ও সিডিএ সোহেল মাহবুবকে অন্যায় ভাবে প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের বাঁচানোর অপচেষ্টা ও অন্যয়ের বিচার না করে অন্যয়ের বিষয়টি ভিন্ন খাতে ধাবিত করার চেষ্টা করছেন। তিনি এই মিলে এমডি হিসেবে থাকলে চাষিরা আখচাষ থেকে ফিরে দাঁড়াবেন বলে হুঁসিয়ারী দেন । তারা ২০২৫-২৬ মৌসুম দ্রত্ব এমডি আমিনুল ইসলামের বদলির জোড়ালো দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চেয়েং জিল বাংলা চিনিকলের অভিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews