
নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার
(২৪ আগস্ট) বিকাল ৩.৩০ সময় মাদারীপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ৯১ তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ, মাদারীপুর এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন শেখ মুজাহিদুল ইসলাম,সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এবং সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি, মাদারীপুর।
সভায় বিগত মাসের কাজের অগ্রগতি ও বর্তমান মাসের মামলার চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা ও দায়রা জজ মাদারীপুর। তিনি আরও বলেন গ্রাম আদালতের বিচার্য মামলাগুলো আদালতে দায়ের হইলে আমরা নিয়মিত ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তির জন্য পাঠিয়ে দেই সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত যেন মামলা দ্রুত নিষ্পত্তি করে একটা প্রতিবেদন আমাদের কাছে প্রেরণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদারীপুর,
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুর, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাদারীপুর, মাদারীপুর সদর সার্কেলের এএসপি ফারিহা রফিক ভাবনা, জেলা প্রশাসকের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পিপি, মাদারীপুর,গ্রাম আদালতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।