সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সুন্দরবনের নদীপথে মাদকসহ অবৈধ পণ্যের নিরাপদ পাচার রুট আশাশুনিতে মাত্র ২০০ ফুট সড়কে ৩০-৪০ গর্ত।।চরম দুর্ভোগে পথচারী,দ্রুত সংস্কারের দাবি আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় এসআই সুমনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদের দাবি, নেপথ্যে ঠিকাদারের চাঁদাবাজির মামলা কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে পূর্ববর্তী কমিটি বিলুপ্তির পর ২৪ আগস্ট ২০২৬ তারিখে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই উপলক্ষ্যে নবগঠিত কমিটির সকল কর্মকর্ত ও সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক সমাজ।

সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে গঠিত এই নতুন কমিটিকে ঘিরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ আকতারুল হক প্রধান এবং সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ খায়রুল ইসলাম-কে বিশেষভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটি

সভাপতি, মোঃ আকতারুল হক প্রধান (বিজয় টিভি ২৪ ও দৈনিক প্রতিচ্ছবি)

সহ-সভাপতি, প্রদীপ চন্দ্র সাহা (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)

সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা, মোঃ খায়রুল ইসলাম (জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, এটিভি সংবাদ ও দৈনিক সাতক্ষীরা দিগন্ত)

যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এন্তাজুল ইসলাম (ঢাকা পোস্ট ৭১)

সাংগঠনিক সম্পাদক,মোঃ আবু তাহের ইসলাম (দৈনিক বাংলাদেশের চিত্র)

সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল পারভেজ (দৈনিক এই বাংলাদেশ)

প্রচার সম্পাদক, মোঃ সোহেল রানা (MS টিভি ও UK চ্যানেল ২০)

দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফিরোজ (দৈনিক জনতার খবর)

কোষাধ্যক্ষ,মোঃ মুসলিম উদ্দিন (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)

কার্যকরী সদস্য,মোঃ মোফাজ্জল হোসেন বুলেট (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ ও দৈনিক বাংলাদেশের চিত্র)

কার্যকরী সদস্য, মোঃ মিজানুর রহমান (রাণীশংকৈল নিউজ ২৪)

কার্যকরী সদস্য,মোঃ নাহিদ হাসান লিটন (দৈনিক ইউনিয়ন বিডি)

সাধারণ সদস্য, মামা ওবায়দুর রহমান (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)

সাধারণ সদস্য, মোঃ মফিজুল ইসলাম (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)

সাধারণ সদস্য,মোঃ বাদল রানা (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও কার্যকর একটি পেশাজীবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুসংহত করা এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংগঠনের সাফল্য মূলত পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল নেতৃত্বের ওপর নির্ভর করে। তাই সভাপতি ও সাধারণ সম্পাদকের দূরদর্শী নেতৃত্বে নতুন কমিটির সকল সদস্যের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শুভাকাঙ্ক্ষীবৃন্দ নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন

শুভেচ্ছান্তে, উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এর শুভাকাঙ্ক্ষীবৃন্দ জাতীয় পত্রিকা ‘সৈনিক’-এর বিশেষ প্রতিবেদন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews