
শাহিনুর ইসলামঃ তালা (উপজেলা) প্রতিনিধি:
তালা বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মহিবুল্লাহ মহিব-এর পক্ষ থেকে ৯ নম্বর সিটি ক্লাবকে শুভকামনা ও আন্তরিক ভালোবাসার প্রতীক হিসেবে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
স্থানীয় ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে।ফুটবল হস্তান্তরকালে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ তাঁর এই গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে সিটি ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ জানান, “তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে এবং ক্রীড়া চর্চাকে গতিশীল রাখতে মহিবুল্লাহ মহিব-এর উপহার খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।”
তালা ৯ নম্বর সিটি ক্লাবের সকল খেলোয়াড়, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে ক্রীড়া সম্পাদক মহিবুল্লাহ মহিব-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।