
নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার্স —-
মাদারীপুর সদর উপজেলাধীন ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে (২২ আগস্ট) শনিবার বিকাল ৫ ঘটিকার সময় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়।
খেলায় শক্তিশালী সাব্বির একাদশ বনাম নিশাত একাদশ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে খেলা উপভোগ করেন। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খেলা শেষ হয়।
খেলায় উভয় দলের হায়ারকৃত প্লেয়ারগন খেলার অংশগ্রহণ করেন। খেলায় এলাকার নারী পুরুষদের অংশগ্রহণে বিপুলসংখ্যক জনগণ খেলা উপভোগ করেন। খেলায় উভয় পক্ষের মধ্যে দুই দুই গোল করে সমান সমান করেন। পরবর্তীতে ট্রাইবাকারে সাব্বির একাদশ ৩ এবং নিশাত একাদশ ২ উক্ত খেলায় সাব্বির একাদশ বিজয় অর্জন করে।খেলা শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, লুৎফর হাওলাদার, আবু সিদ্দিক মৃধা, হুমায়ুন কবির মোড়ল,বাচ্চু মেম্বার, বিদ্যুৎ মোড়ল, মামুন হাওলাদার, ওয়াসিম হাওলাদার, সাজ্জাদ হাওলাদার, কবির খলিফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উক্ত খেলা উপভোগ করেন।