সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে গঠিত এই নতুন কমিটিকে ঘিরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ আকতারুল হক প্রধান এবং সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ খায়রুল ইসলাম-কে বিশেষভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
সভাপতি, মোঃ আকতারুল হক প্রধান (বিজয় টিভি ২৪ ও দৈনিক প্রতিচ্ছবি)
সহ-সভাপতি, প্রদীপ চন্দ্র সাহা (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)
সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা, মোঃ খায়রুল ইসলাম (জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, এটিভি সংবাদ ও দৈনিক সাতক্ষীরা দিগন্ত)
যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এন্তাজুল ইসলাম (ঢাকা পোস্ট ৭১)
সাংগঠনিক সম্পাদক,মোঃ আবু তাহের ইসলাম (দৈনিক বাংলাদেশের চিত্র)
সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ কামাল পারভেজ (দৈনিক এই বাংলাদেশ)
প্রচার সম্পাদক, মোঃ সোহেল রানা (MS টিভি ও UK চ্যানেল ২০)
দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফিরোজ (দৈনিক জনতার খবর)
কোষাধ্যক্ষ,মোঃ মুসলিম উদ্দিন (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)
কার্যকরী সদস্য,মোঃ মোফাজ্জল হোসেন বুলেট (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ ও দৈনিক বাংলাদেশের চিত্র)
কার্যকরী সদস্য, মোঃ মিজানুর রহমান (রাণীশংকৈল নিউজ ২৪)
কার্যকরী সদস্য,মোঃ নাহিদ হাসান লিটন (দৈনিক ইউনিয়ন বিডি)
সাধারণ সদস্য, মামা ওবায়দুর রহমান (দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ)
সাধারণ সদস্য, মোঃ মফিজুল ইসলাম (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)
সাধারণ সদস্য,মোঃ বাদল রানা (দৈনিক সাতক্ষীরা দিগন্ত)
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও কার্যকর একটি পেশাজীবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুসংহত করা এবং ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের সাফল্য মূলত পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল নেতৃত্বের ওপর নির্ভর করে। তাই সভাপতি ও সাধারণ সম্পাদকের দূরদর্শী নেতৃত্বে নতুন কমিটির সকল সদস্যের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শুভাকাঙ্ক্ষীবৃন্দ নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন
শুভেচ্ছান্তে, উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এর শুভাকাঙ্ক্ষীবৃন্দ জাতীয় পত্রিকা 'সৈনিক'-এর বিশেষ প্রতিবেদন
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত