মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সুন্দরবনের নদীপথে মাদকসহ অবৈধ পণ্যের নিরাপদ পাচার রুট আশাশুনিতে মাত্র ২০০ ফুট সড়কে ৩০-৪০ গর্ত।।চরম দুর্ভোগে পথচারী,দ্রুত সংস্কারের দাবি আশাশুনির বুধহাটায় ভাঙনকবলিত বাঁধ ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি রবিউল বাশার ডেঙ্গু প্রতিরোধে কেসিসির মশক নিধন অভিযান: ৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা, ৫ জনের মুচলেকা শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় এসআই সুমনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ চাঁদা না পেয়ে মিথ্যা সংবাদের দাবি, নেপথ্যে ঠিকাদারের চাঁদাবাজির মামলা কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

তালায় অস্তিত্বহীন মাদ্রাসার নামে বই উত্তোলন: ভবনের স্থানে ক্ষেতে পেঁপে-বেগুন-ভেন্ডি ও মরিচের চাষ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

রবিউল ইসলাম: তালা প্রতিনিধি

কাগজে-কলমে শিক্ষার্থী ও পাঠদান চালু থাকলেও বাস্তবে সেই মাদ্রাসার স্থানে রয়েছে পেঁপে, বেগুন আর ঢ্যাঁড়শের চাষ। সাতক্ষীরা জেলার তালা উপজেলার ঘোনা নারায়ণপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অস্তিত্ব বিলীন হয়েছে প্রায় ১৫ বছর আগে। অথচ এই ভূতুড়ে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতি বছর উত্তোলন করা হচ্ছে সরকারি বিনামূল্যে বিতরণযোগ্য শত শত সেট বই। সম্প্রতি জালিয়াতির মাধ্যমে বই উত্তোলনের এ ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত ও পরবর্তীতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। তবে দীর্ঘদিন ধরে নন-এমপিও থাকা, শিক্ষক ও শিক্ষার্থী শূন্যতার কারণে একপর্যায়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আশরাফুল মোড়ল পাঠদান চালু আছে দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতি বছর ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ থেকে ১৫০ সেট বই উত্তোলন করে আসছিলেন।

 

স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা, মোঃ রমজান আলী বিশ্বাস ও মোঃ হাসান অভিযোগ করে জানান, প্রায় ৫-৬ বছর আগেও মাদ্রাসা প্রধান একইভাবে সরকারি বই উত্তোলন করে ভাঙড়ির দোকানে কেজি দরে বিক্রি করার সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাতেনাতে ধরা পড়েন। চলতি ২০২৬ শিক্ষাবর্ষেও তিনি ১৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে মর্মে ভুয়া তথ্য দিয়ে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পুনরায় বই উত্তোলন করেছেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, যেখানে মাদ্রাসার কক্ষ বা ভবন থাকার কথা, সেখানে এখন শোভা পাচ্ছে ৭টি পেঁপে গাছসহ বেগুন, ঢ্যাঁড়শ ও মরিচের গাছ। ক্লাসরুম বা শিক্ষার্থীর কোনো অস্তিত্বই সেখানে নেই। স্থানীয়দের �

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews