
নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার্স ——-
(২৪ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলাধীন ডাসার উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে প্রকল্প থেকে প্রেরিত গ্রাম আদালতের ফেস্টুন ও পেনড্রাইভ ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসির) কার্যালয়ে প্রদর্শন করা হয়।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান মাহমুদ প্রকল্প থেকে প্রেরিত ফেস্টুন ও পেনড্রাইভ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডাসার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটনের উপস্থিতিতে তার নিকট থেকে গ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান,ডাসার থানার তদন্ত অফিসার সহ থানায় আগত বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।