
মোঃ হারুন-উর-রশিদ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার অধীন কালিগঞ্জ উপজেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে নলতা ইউনিয়নের শেখ আব্দুল আজিজকে সভাপতি এবং জি এম সবুজ আহমেদকে দপ্তর সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহসভাপতি মো. মামুন হোসেন, শেখ আব্দুল করিম ও জাকির ইকবাল বাবু; সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তুহিন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ও শেখ আজমুল হোসেন; সাংগঠনিক সম্পাদক জি এম রবিউল ইসলাম রবি; সহসাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন মুরা ও মতিউর রহমান মতিন এবং প্রচার সম্পাদক মো. ফেরদৌস।
জেলা সাইবার দলের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নলতা ইউনিয়নের দুই কৃতিসন্তান শেখ আব্দুল আজিজ ও জি এম সবুজ আহমেদকে কালিগঞ্জ উপজেলা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের এ দায়িত্বপ্রাপ্তিকে নলতা ইউনিয়নের জন্যও একটি আনন্দের সংবাদ হিসেবে দেখা হচ্ছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের নীতি, আদর্শ ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীলভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
বিশেষ করে সভাপতি শেখ আব্দুল আজিজ ও দপ্তর সম্পাদক জি এম সবুজ আহমেদের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।