মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার  পাটকেলঘাটা থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ সাতক্ষীরার তালায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও যুব-স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়  আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অবস্থান স্পষ্ট বেতাগীতে শিক্ষার্থীর নামে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ   তালায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি মাদারীপুরে মাদক ব্যবসায়ী এনামুল দর্জি পুলিশের অভিযানে গ্রেফতার  কাহারোলে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কালিয়াকৈরে ক্যারাম ও মোবাইল অনলাইন জুয়া ক্যাসিনো গেইম খেলে নিস্ব নানা সাধারণ পরিবার

কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টান কালিয়াকৈর নদীর পাড় এলাকা থেকে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত হায়াত আলী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

 

স্থানীয়রা জানান, নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

স্থানীয়দের ধারণা, প্রায় ৫ থেকে ৬ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

 

তবে হায়াত আলীর কীভাবে মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইফুল রহমান বলেন, নদীর পাড় থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews