মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার তালায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও যুব-স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়  আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অবস্থান স্পষ্ট বেতাগীতে শিক্ষার্থীর নামে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ   তালায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি মাদারীপুরে মাদক ব্যবসায়ী এনামুল দর্জি পুলিশের অভিযানে গ্রেফতার  কাহারোলে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কালিয়াকৈরে ক্যারাম ও মোবাইল অনলাইন জুয়া ক্যাসিনো গেইম খেলে নিস্ব নানা সাধারণ পরিবার রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজন আটক, দুটি মোবাইল জব্দ আলী হোসেন ডলারের মহা প্রতারণার ফাদে কাকনের রুবেল রানা

রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজন আটক, দুটি মোবাইল জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ শেখ ফরিদ রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহানগরীর হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান চালানো হয়। ঐ সময় গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের রাজা হোসেন (৪৫) এবং গোদাগাড়ী থানার গোপালপুর গ্রামের ইয়ার লতিফ চঞ্চল (৩০)কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে জিতু (২১) নামের একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকেও অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আরএমপি) বলেন জুয়ার বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews