সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগদান মো. শাহিনের, কোর্টে বদলি শহিদুল ইসলাম ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গোদাগাড়ী মডেল থানায় নতুন ওসি যোগদান সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

 

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায়জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। রোববার (১৬) আগস্টসকালে ঝিকরগাছাউপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই উপলক্ষে উদ্বোধনী,র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী করা হয়েছে । অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী সংরক্ষিত আসনের এমপি, বিএনপি র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন একার পক্ষে মাদকম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান। সেই সাথে মৎস্য চাষীদের প্রশংসা করে বলেন বাওড, উন্মুক্ত জলাশয় নদ-নদী কে উপযুক্ত করে গড়ে তুলতে হবে, যাতে করে দেশীয় মাছ চাষে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।

সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এ সময় আরো বক্তব্য রাখেন মৎস্য চাষী চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, আলহাজ্ব মিজানুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন আশফাকুজামান রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুর রহমান, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন প্রমুখ, পরে ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে ক্রেস্ট ও সমামানা সনদ প্রদান করেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইসিটি অফিসার ওহিদুল ইসলাম, পরে প্রধান অতিথি সহ কর্মকর্তারা উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews