সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগদান মো. শাহিনের, কোর্টে বদলি শহিদুল ইসলাম ঝিকরগাছায় জাতীয়মৎস পক্ষ পালিত সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খুলনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গোদাগাড়ী মডেল থানায় নতুন ওসি যোগদান সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) খুলনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মু: বিল্লাল হোসেন খান, মৎস্য দপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম এবং রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: বদরুজ্জামান।

এর আগে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে মৎস্য পক্ষ উপলক্ষে সার্কিট হাউজ ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাননীয় মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুই জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews