বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:

খুলনা,গাজীপুর ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এই তিন জেলার সাবেক পুলিশ সুপারদের হাইওয়ে পুলিশ ও এপিবিএনে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও নতুন দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে পুলিশের মোট ছয়জন কর্মকর্তাসহ পৃথক একাধিক প্রজ্ঞাপনে অন্তত ১৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews