বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রিয়াজুল ইসলাম আলম,,দেবহাটা প্রতিনিধি।।

 

দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির উপরে যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলা ছাত্রদল, কেবিএ কলেজ ও দেবহাটা কলেজ ছাত্রদলের আয়োজনে উক্ত মিছিল ও প্রতিবাদ সমাবেশটি বুধবার ১২ আগষ্ট সকাল ১১টায় দেবহাটা উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। শুরুতে মিছিলটি উপজেলা পরিষদ সম্মুখ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে উপজেলা মডেল মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে এখানে দেবহাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাহিন ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কদের মধ্যে সিনিয়র যুগ্ম আহবায়ক নুর জামান, যুগ্ম আহবায়ক আরাফাত সানি, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, রাকিবুল ইসলাম, আব্দুর রহমান চঞ্চল, কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন, দেবহাটা কলেজ সভাপতি হযরত আলী টিপু, সাধারন সম্পাদক গোবিন্দ দাস প্রমুখ। বক্তারা ছাত্র নেতা বাপ্পির উপরে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। এছাড়া যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ও সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্থ করতে চাই তাদেরকে সতর্ক করে বলেন, ছাত্রদল সবসময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরেছে, তাই সকল ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে ছাত্রদল সবসময় প্রস্তুত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews