রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ” রোবোফিউশন ১.০”  খুলনায় জলাবদ্ধতা নিরসনে কেডিএ লিংক রোড সংলগ্ন নতুন ড্রেন কাজের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক জাতির মেরুদণ্ড সোজা হবে না বাঁকা হবে সেটা নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর রাজৈরে   এমপি জাহান্দার আলী জাহান  সুন্দরবনের কেওড়া ফল পুষ্টিগুণে সমৃদ্ধ উপকূলের এক অনন্য প্রাকৃতিক সম্পদ সংবাদ সম্মেলনে চম্পা মল্লিকের অভিযোগ মিথ্যা অপপ্রচার, হামলা ও নিরাপত্তাহীনতায় পরিবার আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার থানায় জিডি তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ সম্মেলনে চম্পা মল্লিকের অভিযোগ মিথ্যা অপপ্রচার, হামলা ও নিরাপত্তাহীনতায় পরিবার

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চম্পা মল্লিক (৩৫) নামের এক নারী। শনিবার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে চম্পা মল্লিক বলেন, গত ৬ আগস্ট থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন তথ্য এবং ভিডিও ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব প্রচারণা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সম্মানহানি করার অপচেষ্টা।

তিনি আরও জানান, স্বামীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের কারণে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন এবং তাদের মধ্যে চলমান দুইটি মামলার একটি তার পক্ষে রায় হয়েছে, অপরটি বিচারাধীন রয়েছে। এই প্রেক্ষাপটে তার স্বামী তাকে ফাঁসাতে এবং মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে নানা ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বিবরণ দিতে গিয়ে চম্পা মল্লিক বলেন, গত সোমবার কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক পরিচিত ছোট ভাইয়ের সঙ্গে তার ফোনে কথা হয়। পরে ওই যুবক বাজারের কিছু জিনিস নিয়ে তার বাড়িতে আসলে, কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক ঘরে ঢুকিয়ে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একই সময় তাকে শারীরিকভাবে নির্যাতন, শ্লীলতাহানির চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, তার মায়ের অপারেশনের জন্য রাখা নগদ অর্থ, এনজিওর প্রোগ্রামের টাকা এবং স্বর্ণালংকার লুট করে নেয়। পাশাপাশি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তা দিতে অস্বীকৃতি জানালে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

চম্পা মল্লিক বলেন, “আমি যে বিষয়গুলো তুলে ধরেছি, তার কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি ঘটনার সাক্ষীরাও আতঙ্কে রয়েছে।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে শ্যামনগর থানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন,এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews