বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আশাশুনি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য,গণতান্ত্রিক চেতনা,দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন,ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক এস.এম. শহিদুজ্জামান বাবলু,সহকারী শিক্ষক তানভীর হায়দার, শাহানারা খাতুন,কাকুলী বাইন,জগময় মিস্ত্রী ও রোজিনা খাতুন। আলোচনা শেষে দেশ,জাতির কল্যাণ,শান্তি,সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোদকনা জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews