শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা পুলিশ সুপার ছুফি উল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে যাত্রীর মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান,হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ তৃণমূল রাজনীতি থেকে জনসেবার অঙ্গীকারঃ ইউনিয়ন উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনায় বিএনপি নেতা বাবুল আক্তার বুধহাটায় মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা, গ্রেফতার-৩ বাঁকড়ায় যুবদলের প্রস্তুতি সভা ও আরাফাত কমলের মায়ের সুস্থতা কামনায় দোয়া আশাশুনিতে পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ ইসির ‘রেড অ্যালার্ট’ স্পিকারের সংকেত পেলেই পদ হারাচ্ছেন সাবেক এমপি গাজী নজরুল তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

বুধহাটায় ইটের সোলিং রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণপাড়ায় দীর্ঘদিনের অবহেলিত একটি ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার(৩০ জুলাই) সকালে নিজস্ব অর্থায়নে পরিচালিত এ সংস্কার কাজটি হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সড়কে বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে ওঠে।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন,“জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগেই যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews