বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ব্রিজ আছে, চলাচল নেই ডুমুরিয়ায় সংযোগ সড়কের অভাবে তিন বছর ধরে অচল দুটি সেতু কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার,

 

ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাথ একাডেমির পরিচালক বিলকিছ খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সটজেন ইংলিশ লিডার (NextGen English Leader)-এর পরিচালক মো. আবু সেলিম সাজু ও মো. আবুল হাসানাত শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনতাসি জাহান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এস. এম. আবিদ রায়হান ইংরেজিতে বক্তব্য দিয়ে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন। এছাড়া ছাত্রী তাসনিম হক দৃষ্টি নিজের অনুভূতি ব্যক্ত করেন।

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ম্যাথ একাডেমি থেকে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— এস. এম. আবিদ রায়হান, রাশীদ আরিফ, জুবায়ের ইসলাম রাজ, এহসানুল হক জুবায়ের, মুত্তাকি, ফাহিম হোসেন, তাসনিম হক দৃষ্টি ও সুমাইয়া সুলতানা।

সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— জেসিনা আফরিন অদিতি, অরিজিৎ স্বর, রুদ্রনীল পাল, তিথী, ফারহানা ইয়াসমিন ও তাশরিফ হোসেন।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews