বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সুন্দরবনে বনদস্যুদের নতুন ফাঁদ“কার্ড” দিয়ে ডেকে নিয়ে জেলে-মৌয়ালদের ওপর নির্মম নির্যাতন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান

সুন্দরবনের গভীরে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যু চক্র। এবার তারা ব্যবহার করছে নতুন কৌশল— “বিশেষ কার্ড”। উপকূলীয় সীমান্তের বিভিন্ন এলাকায় তাদের সদস্য ও দালালদের মাধ্যমে ৫ হাজার থেকে ১০ হাজার টাকায় দেওয়া হচ্ছে বন প্রবেশের অনুমতির কথিত কার্ড। জীবিকার তাগিদে অসহায় জেলে ও মৌয়ালরা সেই কার্ড নিয়ে বনে প্রবেশ করতেই পড়ছে দস্যুদের ফাঁদে।

ভুক্তভোগীদের অভিযোগ, গভীর বনে নিয়ে প্রথমে জিম্মি করা হয়, পরে চলে অমানবিক নির্যাতন। কার্ড দেখালে বনদস্যুরা উল্টো বলে—

“কার্ড বুঝি না, টাকা দে, না হলে রেহাই নাই!”

মুক্তিপণের টাকা না পেলে কেড়ে নেওয়া হয় মাছ ধরার নৌকা, খাদ্যসামগ্রী ও জালের মতো মূল্যবান জিনিসপত্র। অনেককে দিনের পর দিন আটকে রেখে চালানো হয় বেধড়ক মারধর।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো— আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। বনপাড়ের জেলে-মৌয়ালরা জানিয়েছেন, বনদস্যুদের সহযোগীদের নাম প্রকাশ করলে পরবর্তীতে সুন্দরবনের ভেতরে আরও ভয়ংকর নির্যাতনের শিকার হতে হবে।

স্থানীয়দের প্রশ্ন— সরকারের কঠোর নির্দেশনা থাকার পরও কেন নেই দৃশ্যমান অভিযান? কেন নীরব প্রশাসন?

গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে উঠে এসেছে, সুন্দরবনের জীবিকার সঙ্গে জড়িত হাজারো পরিবার আজ আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কঠোর অভিযান চালিয়ে জেলে-মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বমহলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews