বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা সদর থানার অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই পদধারী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. আব্দুল্লাহিল আরিফ নিশাত, এসআই (নিঃ) সমীর গাইনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

 

গ্রেপ্তারকৃতরা হলেন শেখ জাহাঙ্গীর কবির (৪৭), সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত হারুনার রাশেদের ছেলে। অপরজন এসএম তুহিনুর রহমান (৩৬), সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার ইটাগাছা এলাকার আতিয়ার রহমানের ছেলে।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানাপন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews