বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরা ডিবিতে এএসআই তহিদের পোস্টিং পুলিশ সুপারকে ধন্যবাদ

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে দক্ষ ও চৌকশ পুলিশ কর্মকর্তা এএসআই তহিদকে ডিবিতে পোস্টিং দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এএসআই তহিদ একজন কর্মঠ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।

স্থানীয়রা মনে করছেন, তার মতো দক্ষ কর্মকর্তাকে জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব দেওয়ার ফলে জেলার অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) এএসআই তহিদকে পোস্টিং দেওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। তাদের মতে, দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের যথাযথ স্থানে দায়িত্ব প্রদান পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews