বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ) সকালে সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ২০ টি বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ ডাস্টবিন বিতরণ করা হয়।

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ – দ্দৌলা সাগর।

এসময় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সেলিম, অলোক কুমার তরফদার, মোঃ আনিছুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবঃ) আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল ও মোঃ আব্দুস সেলিম, অর্থ সম্পাদক ব্যাংকার আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আফরোজ,

দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান,সদস্য মনজুরুল ইসলাম,সাকিব হাসান সহ মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও এলাকাবাসী ।

 

এ সময় অতিথিবৃন্দ মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির এমন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews