সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ২টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওই নারীর নাম শিউলী আক্তার। তিনি সদর উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা।

 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি আভিযানিক দল আলীপুরের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়।

 

পরে মহিলা বিজিবি সদস্য দ্বারা তল্লাশি চালিয়ে আটককৃত মোসা. শিউলী আক্তার (২৩) নামে ওই নারীর কাছ থেকে ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

 

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করায় তাকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews