রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

সাতক্ষীরায় ভালোবাসার ভিন্ন রঙ পেশাজীবীদের অনন্য সম্মাননা জানাল ‘এনবিএ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

প্রতিবেদনে সামীর চৌধুরী, সাতক্ষীরা

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সাতক্ষীরা বিশ্ব ভালোবাসা দিবস মানেই যখন কেবল ব্যক্তিগত সম্পর্কের উদযাপন, ঠিক তখনই সাতক্ষীরায় দেখা গেল এক ভিন্নধর্মী চিত্র। সমাজের চাকা সচল রাখা ‘নীরব কর্মযোদ্ধাদের’ প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দিনটি উদযাপন করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ব্রাইটেন এসোসিয়েশন (NBA), সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিভিন্ন পেশাজীবী মানুষের হাতে ভালোবাসার স্মারক হিসেবে গোলাপ ফুল, শুভেচ্ছা চিরকুট ও বিশেষ কৃতজ্ঞতা পত্র তুলে দেন সংগঠনের একঝাঁক উদ্যমী তরুণ।

 

এনবিএ-র এই ব্যতিক্রমী উদ্যোগের আওতায় ছিলেন সমাজের সব স্তরের মানুষ। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিক থেকে শুরু করে রাজপথের ট্রাফিক পুলিশ, কঠোর পরিশ্রমী গাড়িচালক, সাধারণ চা বিক্রেতা এমনকি ভোরের আলো ফোটার আগে ঘরে ঘরে খবর পৌঁছে দেওয়া পত্রিকা বাহকরাও বাদ যাননি এই সম্মাননা থেকে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের যাপিত জীবনকে সহজ করে তুলছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

 

এই অতর্কিত ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সাধারণ পেশাজীবী। একজন পত্রিকা বাহক জানান, “দিবসটি নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না, কিন্তু আজ এই সম্মান পেয়ে মনে হচ্ছে আমাদের কাজকেও মানুষ মূল্যায়ন করে।” অন্যদিকে, উপস্থিত বিভিন্ন কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দ এনবিএ-র এই কার্যক্রমকে ‘মানবিক মূল্যবোধ সৃষ্টির এক অনুকরণীয় দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন।

 

ভালোবাসার এই আয়োজনে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন এনবিএ-র নিবেদিতপ্রাণ সদস্য:

সুদীপ্ত দেবনাথ, শাশ্বত বিশ্বাস, করিমন নেছা শান্তা, সামির চৌধুরী, মো. শামসুল আরেফিন, হুমাইরা আক্তার ও শুভ্রদেব পাল।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভালোবাসা দিবস কেবল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর বিস্তার হওয়া উচিত দেশ ও দশের কল্যাণে নিয়োজিত প্রতিটি মানুষের হৃদয়ে। আগামীতেও সমাজ ও মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের গঠনমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে ‘এনবিএ’ সাতক্ষীরা জেলা শাখা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews