রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিএনপি নেতার অফিসে গোপন মিটিং, এএসআই প্রত্যাহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ

সাতক্ষীরা নির্বাচনি দায়িত্বে এসে বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে গোপন মিটিং করার অপরাধে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি দায়িত্বে আসেন পুলিশের এএসআই আকিদুল ইসলাম।

 

পরে সেখানে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে গোপন মিটিংয়ে যুক্ত হওয়ার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশের এএসআই আকিদুল ইসলাম সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত আছেন।

 

জানা গেছে, বুধবার ভোটগ্রহণের মালামাল নিয়ে শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুলসহ অন্যান্যরা। বিকেলে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর অফিসে গোপন মিটিংয়ে অংশ নেন তিনি। দীর্ঘ সময় থাই গ্লাসের দরজা বন্ধ করে সেখানে গোপন পরামর্শ করতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি তাৎক্ষণিক অবহিত করেন স্থানীয়রা।

 

 

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত পুলিশের এএসআই আকিদুল ইসলাম নির্বাচনে দায়িত্ব থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ পাওয়ামাত্র তাকে প্রত্যহার করা হয়েছে। তার জায়গায় অন্য একজনকে সংযুক্ত করা হয়েছে।’

 

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, ‘নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের বিষয়টি আমাদের নজরে আসার পর তাকে নির্বাচনি সব দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews