বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় বাড়িতে ঢুকে নির্যাতন, গাছে বেঁধে মারধর-নারী লাঞ্ছনার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা

 

সাতক্ষীরা সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্মমভাবে মারধর এবং তার স্ত্রীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার রসুলপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম (৪০) দাবি করেন, একই এলাকার কুচপুকুর গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সঙ্গে শত্রুতা করে আসছিলেন।

 

তিনি অভিযোগ করেন, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি তার শ্বশুর মোঃ সিরাজের বাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি প্রতিবাদ করেন।

 

এরপর অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধরে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী লাভলী খাতুন (৩৮) স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগী জানান, হামলার পর তিনি ও তার স্ত্রী চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কোনো সালিশ-বিচার মানেন না এবং পূর্বেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews