সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

সাতক্ষীরায় পৌঁছেছে ব্যালট পেপার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ব্যবহারের উদ্দেশ্যে ১৮ লাখের বেশি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। গণভোটের ব্যালট পেপারও আগেই সাতক্ষীরার সাতটি উপজেলায় পৌঁছে বিশেষ পুলিশি নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে।

 

সোমবার (৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় এসে পৌঁছায়। পরে সেগুলো রোববার জেলার সাতটি উপজেলার স্ব স্ব নির্বাচন অফিসে পাঠানো হয়। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ব্যালট পেপারগুলো সংরক্ষিত রয়েছে।

 

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা অনুযায়ী মোট ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসেছে। তিনি বলেন, ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং ভোটকেন্দ্রে পৌঁছানোসহ পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সাতক্ষীরায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, মহিলা ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন।

 

এছাড়া জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬০৯টি এবং মোট কক্ষ ৩ হাজার ৩৭২টি। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি ও মহিলা ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, গ্রহণ করা এসব প্রস্তুতির মাধ্যমে সাতক্ষীরায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews