বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় নিখোঁজ কলেজছাত্রী বাড়ি ফিরেছেন, অভিমানে আত্মগোপন করেছিলেন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন (১৯) অবশেষে বাড়ি ফিরেছেন। সংবাদ প্রকাশের পর সোমবার বিকেলে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

পরিবার জানায়, গত ১২ মার্চ দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সামিয়া। এরপর কয়েকদিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

নিখোঁজের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রোববার রাতে সামিয়া নিজ বাড়িতে ফিরে আসেন।

 

তরুণীর স্বামী বদরুল আলম জানান, ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সামিয়া এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি বাড়ি ফিরে আসেন।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, কলেজছাত্রী বাড়ি ফিরে এসেছে বলে শুনেছি। তারপরও অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

 

এ ঘটনায় বর্তমানে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews