বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন সমাজসেবক শহিদুর রহমান গুরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি শহিদুল আলম।

 

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাতক্ষীরার মুন্সিপাড়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শহিদুর রহমান গুরা। প্রতি বছরের ন্যায় এবারও তিনি নিজস্ব তহবিল ও পরিবারের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মুন্সিপাড়া এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কয়েকশ পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের তালিকায় ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও নতুন পোশাক।

 

পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী হলেও শহিদুর রহমান গুরা সবসময়ই জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখেন। এলাকায় একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেন।

উপহার বিতরণকালে শহিদুর রহমান গুরা বলেন

“সমাজ ও দেশের প্রতি আমাদের প্রত্যেকের কিছু দায়বদ্ধতা আছে। আমি মনে করি, সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আর অসহায় থাকবে না। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কেবল মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আমাকে দেখে যদি আরও দশজন উৎসাহিত হয়, তবেই আমার সার্থকতা।”

 

স্থানীয় এলাকাবাসীরা জানান, শহিদুর রহমান গুরা একজন সাধারণ ব্যবসায়ী হয়েও যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা মনে করেন, বিত্তবানদের পাশাপাশি মধ্যবিত্ত সমাজও যদি এভাবে এগিয়ে আসে, তবে এলাকার দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

মুন্সিপাড়ার বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শহিদুর রহমান গুরা আমাদের এলাকার একজন সাদা মনের মানুষ। উনার মতো করে যদি সমাজের সবাই যার যার জায়গা থেকে হাত বাড়িয়ে দিত, তবে ঈদ হতো সবার জন্য আনন্দময়।”

ব্যক্তিগত প্রচারণার চেয়ে মানুষের সেবাকেই বড় করে দেখেন এই সমাজসেবক। তার এই মানবিক উদ্যোগ আগামীতে অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews