বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত সাইকেল র‍্যালি ও মানববন্ধনে নারী অধিকার রক্ষার আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

আবুজার গাজী,খুলনা বিভাগীয় প্রধান

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানামুখী কর্মসূচি পালন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

 

মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং ‘সিআরইএ’ প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের করা হয়। গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিপুল সংখ্যক নারী ও কিশোরী এই র‍্যালিতে অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠার দাবি জানান।

 

র‍্যালি পরবর্তী মানববন্ধনে বক্তারা বলেন, “নারীরা কেবল সমাজের অংশ নয়, তারা অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি।” শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে তারা সামাজিক ঐক্যের ডাক দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)-এর প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস। বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়লের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ফতেমা খাতুন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।

আল-হুদা মালী, সাধারণ সম্পাদক, উপকূলীয় প্রেসক্লাব। সুব্রত অধিকারী, প্রকল্প সমন্বয়কারী, সিআরইএ।সুদিপ্তা মণ্ডল ও শাহানারা পারভীন, সদস্য, ক্লাইমেট অ্যাকশন গ্রুপ।

 

প্রকল্প কর্মকর্তা সুলতা সাহার সঞ্চালনায় কর্মসূচির দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। কুইজ, বালিশ বদল, বাস্কেটবল ও ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরো আয়োজনটি উপকূলীয় অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও অধিকার আদায়ে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews