রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

শ্যামনগরে জুতা পায়ে স্মৃতিসৌধের বেদিতে নারী ইউপি সদস্য এলাকায় তীব্র ক্ষোভ, অপসারণের দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে মহান স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে জুতা পায়ে স্মৃতিসৌধের বেদিতে ওঠার অভিযোগ উঠেছে এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এমন চরম অবমাননার ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের এক পর্যায়ে আটুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রেনুকা রানী জুতা পায়ে সরাসরি স্মৃতিসৌধের মূল বেদিতে উঠে পড়েন। উপস্থিত অনেকে বিষয়টি দেখে হতবাক হয়ে যান। পবিত্র ও সংবেদনশীল এই স্থানে একজন জনপ্রতিনিধির এমন আচরণকে শহীদানদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন এলাকাবাসী।

এই ঘটনার ছবি ও খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা এই কর্মকাণ্ডের প্রতিবাদে ওই ইউপি সদস্যের দ্রুত অপসারণ দাবি করেছেন। তারা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রেনুকা রানীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, যেখানে সারা দেশের মানুষ বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে, সেখানে একজন জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ক্ষমার অযোগ্য। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews