বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। অনুষ্ঠানে মোট ৩৫০ জন কৃষক এবং ৫০টি প্রতিষ্ঠানের মাঝে ৫টি করে নারিকেলের চারা, জৈব সার এবং ৫টি করে খুঁটি বিতরণ করা হয়। এই উদ্যোগের ফলে উপকুলীয় এলাকার কৃষকরা নারিকেল চাষে আরও উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews