বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে ডাকাতি স্বর্ণালংকার লুট

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

হাবিবুল্লাহ বাহার,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

 

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ ৮নং ওয়ার্ডে দিনে-দুপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির আবুল কালাম তরফদার( ৫০) এবং তার দুই ছেলের ঘর থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

 

শনিবার দুপুর দুইটার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ ৮নং ওয়ার্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত আবুল কালাম তরফদার বলেন,আমার বাড়ি থেকে অল্প কিছু দূরে আমার শ্বশুর বাড়ি শশুর প্রচন্ড অসুস্থ থাকায় প্রতিনিয়ত আমরা শ্বশুরকে দেখতে যায়। আজও চলে গেলাম দুপুর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে কয়েকজন ডাকাত দল ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিসপত্র তচনচ করে স্বর্ণ টাকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায়।

 

স্থানীয় লোকজন শংকা প্রকাশ করে বলেন, এভাবে কোনো বাড়িতে দিনে দুপুরে চুরি বা ডাকাতি হওয়ার বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলার এমন অবনতি ঘটলে মানুষ কিভাবে নিরাপদে থাকবে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এই বিষয়ে আমি এখনো কোনো খবর পাইনি লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাহবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews