বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শিক্ষাঙ্গনের প্রিয় মুখ কুতুব উদ্দিনের আবেগঘন বিদায়।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার ফরিদপুর উপজেলার গোলকাটা মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কুতুব উদ্দিন দীর্ঘ ৩০ বছরের সফল ও কর্মময় শিক্ষা জীবন শেষে অবসরজনিত বিদায় গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খ. ম. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা আবু তালিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সুধীজন,ছাত্র ছাত্রীর অভিভাবক ও এলাকাবাসী।

বক্তারা বলেন, মোঃ কুতুব উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, সহকর্মীদের প্রেরণা এবং এলাকার শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি ও শিক্ষক মোছাঃ সাদিয়া পারভীন, কালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদায়ের মুহূর্তে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হন প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন উপস্থিত সকলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews