বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রামুর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে শাহিন ডাকাতের কথিত গানম্যান আশিক তালুকদার আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলে পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত শাহিন ডাকাতের কথিত ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (গানম্যান) হিসেবে পরিচিত আশিক তালুকদারকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় আশিক তালুকদারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি (লোকাল গান) এবং একে-৪৭ রাইফেলের বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।

 

আটক আশিক তালুকদারের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পাতাবাড়ী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং শাহিন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

 

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে উদ্ধার হওয়া আলামত ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

 

সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

 

স্থানীয়দের মতে, রামুর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের অবৈধ ব্যবহার নিয়ে জনমনে উদ্বেগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews