রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

রামুতে র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

র‌্যাব সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

 

গত সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানার রাবার বাগান সংলগ্ন রাজ মহল হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সোনা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

 

গ্রেফতারকৃত সোনা মিয়া কক্সবাজার সদর উপজেলার পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews