বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল ও কেক কাটা: ওসির নেতৃত্বে অভিযান, গ্রেফতার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২৬শ্যামনগরের গাবুরা ও পাতাখালি, বানতলা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং কেক কাটার প্রস্তুতিকালে ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সেকেন্ড অফিসার বিপ্লব কুমার সরকারের সরাসরি নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

 

এ সময় ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে গাবুরা ও পাতাখালি, বানতলা এলাকায় আকস্মিকভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। এঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টির পর গোপন সূত্রে মাঠে নামে পুলিশ।

 

ওসি ও সেকেন্ড অফিসার বিপ্লব (বিপ্লব সরকার) দূরদর্শী ও সাহসী নেতৃত্বে পুলিশ দল অত্যন্ত দ্রুততার সাথে পুরো এলাকা ঘেরাও করে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার চেষ্টা করলেও, চৌকস পুলিশ দল ধাওয়া করে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করে।

 

এলাকাবাসী পুলিশের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews