বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

যশোরে পূর্বশত্রুতার জেরে নারীকে মারধরের অভিযোগ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি

 

যশোর শহরের বাদিয়াতলা এলাকায় পূর্বশত্রুতা ও টাকার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে বাঁশ দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

২৫ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহত রাজিয়া বেগম (৪৫) যশোর শহরের বাদিয়াতলা এলাকার আছর উদ্দিনের স্ত্রী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আলী হোসেন সরদারের ছেলে কুরবান (৪৭)-এর সঙ্গে রাজিয়া বেগমের পরিবারের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে রাজিয়া বেগমকে অভিযুক্ত কুরবানের বাড়ির উঠানে নিয়ে বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

 

মারধরের ঘটনায় রাজিয়া বেগম গুরুতর আহত হলে তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহত নারীর পরিবারের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews