শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারে পাচারের পথে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযানে ফিশিং বোট আটক অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি ঝিনাইদহে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক গ্রেফতার অভয়নগরের পায়রায় মাদকবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত যশোরের ন‌ওয়াপাড়ায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন  কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধির বেহাল দশা, হাত ধোয়ার বেসিনেই মেডিকেল বর্জ্যের স্তূপ সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা

যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

 

যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

 

শুক্রবার (২৬ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক পারভীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোরের সিনিয়র শিক্ষক মো. পারভেজ হোসেন।

 

আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং মাদকবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews