বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে সহকারী শিক্ষক মোঃ আজিজার রহমানের আকস্মিক মৃত্যু মণিরামপুরে অপপ্রচার ও অপসংস্কৃতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল মাদকের বিরুদ্ধে জনতার সোচ্চার প্রতিবাদ কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মানববন্ধন পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন- পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১ হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ  ওয়াসার পাইপে আটকে ভৈরব, চরম  ভোগান্তিতে চার উপজেলার বাসিন্দারা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের হস্তক্ষেপে উদ্ধার হলো দখল হওয়া সরকারি জমি আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

মাদকের বিরুদ্ধে জনতার সোচ্চার প্রতিবাদ কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি

ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন করেছে “আত্ম উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা “নামে সামাজিক ও স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ২৩ জুন সকাল ১১ টায় বালিয়াডাঙ্গার প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সংস্থাটির সদস্যরা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মানববন্ধন কর্মসূচিতে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক রাজু সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাংগা ন্যাশনাল প্রিক্যাডেটের সম্মানিত প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময় আরো উপস্থিত ছিলেন আত্ম উন্নয়ন সমাজ কল্যান সংস্থা কর্তৃক আয়োজিত সংস্থার সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যগ্ন সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ, জাফর ইকবাল, শুকুর আলী, ফারুক, শুকুর আলী , হোসেন,ফরিদ হোসেন, শিমুল হোসেন,সজিব শেখ, জাকির হোসেন, শরিফুল, রবিউল ইসলাম, তারেক হোসেন, মাসুদ রানা, আলো হোসেন, নুরুল ইসলাম, ইদ্রিস, শাহাবুদ্দিন, মামুন মন্ডল, নাসির আল আমিন, বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক আজ সমাজের সর্বস্তরে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ধূমপান, স্কুল-কলেজের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি এবং মাদকের সহজলভ্যতা তরুণদের ধীরে ধীরে ভয়ংকর নেশার দিকে ঠেলে দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। তাঁরা আরও বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। আসন্ন নির্বাচিত সরকারের প্রতি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশাসনিক শিথিলতার কারণে যেন কোনোভাবেই মাদক কারবারিরা ছাড় না পায়। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews