Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

আরো

“মণিরামপুর পৌর মেয়র প্রার্থী-০১: শতভাগ নাগরিক সেবা নিশ্চিতের সুযোগ চান মফিজুর রহমান”

By NEWS TV
June 19, 2026 2 Min Read
0

আবু রায়হান, মণিরামপুর (যশোর):

 

বৃহত্তর যশোরের প্রথম (ক) শ্রেণীর পৌরসভা মণিরামপুর। ৯টি ওয়ার্ডের ১২টি গ্রাম ও মণিরামপুর বাজারের অবকাঠামোর বাস্তবিক চিত্র এতটাই ভঙ্গুর যে প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে উন্নীতকরণের মূখ্য ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ! রাস্তা-ঘাট,হাট-বাজার,ড্রেনেজ ব্যবস্থা,বর্জ্য ব্যবস্থাপনা,নাগরিক সুবিধা সব কিছুতেই চরম ভোগান্তিতে আছে মণিরামপুর পৌরবাসী। প্রকৌশল শাখার চরম দায়িত্বহীনতায় ভুক্তভোগী ৯টি ওয়ার্ডের বাসিন্দারা। এক বিশেষ স্বাক্ষাতকারে -জলাবদ্ধতা,ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থা,মশক নিধোন,আলোকসজ্জা ও সাপ্লাই পানি সরবরাহ সহ সকল সমস্যায় নির্বিঘ্ন নিরাপত্তা সহকারে পৌরবাসীকে পরিছন্নতার নগরী উপহার দিতে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরবাসী সহ সকলের কাছে দোয়া ও সমার্থন চেয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ।

 

‎এ সমস্ত অসংগতি-দূর্দশা কাটিয়ে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত ও মণিরামপুর পৌরবাসীকে প্রথম শ্রেণীর পৌরসভার সেবার মান সঠিকভাবে বাস্তবায়নের অঙ্গীকার এবং পৌরবাসীর জানমালের নিরাপত্তায় বিপদ-আপদে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যায় ব্যাক্ত করেছেন,মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের(তাহেরপুর) সাবেক কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজ। চলতি এ প্রতিবেদকের সাথে একান্ত স্বাক্ষাতকারে পবিত্র জুমার নামাজের পর পৌরবাসীর উদ্দেশ্য এ সমস্ত আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

 

‎বিগত ইতিহাসে তার সু-দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজপথের কর্মী হতে বর্তমানে তিনি আছেন উপজেলা বিএনপির সম্মুখ সারির নেতৃত্বে। তার নেতৃত্বে মণিরামপুর পৌরসভা ও উপজেলা পর্যায়ে অসংখ্য নেতাকর্মী বিএনপির রাজনীতিকে বুকে লালন করে চলেছে। কর্মীবান্ধব এ নেতার সামাজিক অবস্থানেও আছে জনপ্রিয়তা। মোঃ মফিজুর রহমান মফিজ জনসেবায় এতটায় জনবান্ধব ছিলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে ভোট যুদ্ধে টানা তিনবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

 

‎কথিত আছে, তাহেরপুর ওয়ার্ডের জনসাধারণ তাকে এখনো কাউন্সিলর হিসাবে মান্য করেন। এখনো মফিজুর রহমান তাহেরপুর মন্ডলপাড়ার কারো সৎকার করা লাগলে তিনিই সব ব্যবস্থা করেন। ইতিপূর্বে নিজের বাড়ির চাউল পর্যন্ত বের করে এনে অভুক্তের বাড়িতে পৌঁছে দিয়েছেন এই মফিজ ভাই,এমনই ভাবে নিজের মনের ভাব প্রকাশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার স্থানীয় এক বাসিন্দা।

 

আসন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের প্রচার প্রচারণার আলোকে মণিরামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে তাদের পছন্দের প্রতিনিধির প্রচারনায় প্রার্থী সমার্থনের জনমত জরিপের প্রথম প্রতিবেদনে মেয়র পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান মফিজ পৌরভার ৫নং(তাহেরপুর) ওয়ার্ডের মৃতঃ মকসেদ আলী বিশ্বাসের সেজো ছেলে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে ২০১২ সালে আ’লীগের সন্ত্রাসীদের নারকীয় হামলার স্বীকার হয়ে মৃত প্রায় অবস্থা থেকে নিতান্তই বেঁচে থেকে জীবনের বাকি সময়টা জনগনের সেবা করার আশাবাদ ব্যাক্ত করেন উপজেলা বিএনপির এক সময়কার রাজপথের ত্যাগী নেতা মফিজুর রহমান মফিজ।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Next

কুমিল্লায় লবণবাহী কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৫

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d