বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গভীর রাতে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

 

জানা গেছে, পাথরঘাটা বিশিপাড়া এলাকায় রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) ও ডাম্প ট্রাক ব্যবহার করে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। আনুমানিক রাত ২টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান।

 

সরেজমিনে স্থানীয়রা জানান, মাটি কাটার স্থানটির দুই পাশে সরকারি রাস্তা রয়েছে। এভাবে মাটি অপসারণের ফলে রাস্তার মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে ভেকু চালক, ট্রাক চালক এবং মাটি কাটার সঙ্গে জড়িত মূল ব্যক্তিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত হিমু আহমেদ (২৫), পিতা- আব্দুস সামাদ, সাং- সাভার, ফরিদপুর, পাবনাকে আটক করা হয়। তিনি অভিযুক্ত ব্যক্তিদের আত্মীয় বলে দাবি করেন।

 

ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ ও অবকাঠামোর ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews