রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আসিফ হাসানের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণের দাবি শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানের  আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার দ্রুতই বাঁধ রক্ষার কাজ শুরু হবে এমপি খাজরায় জনগণের দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মণিরামপুরে জমি ভাগাভাগিকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ, গর্ভবতী নারীসহ ৩ জন আহত শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে আতিকুর রহমান ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ আসিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস

বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানার নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার স্বস্তি ফিরছে এলাকাবাসীর মধ্যে

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি  প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের বালিকা বিদ্যালয় ও হাইস্কুল সংলগ্ন এবং গোয়ালডাঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের পাশের দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা।

 

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক নিয়ে সড়ক সংস্কার কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত,কাদা ও ভাঙনের কারণে শিক্ষার্থী,শিক্ষক,কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে গার্লস স্কুল ও হাইস্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের এই ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী,জামায়াত নেতা আব্দুল গফুর সানা।

এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

সংস্কারকাজ পরিদর্শনকালে আব্দুল গফুর সানা বলেন, “জনগণের কষ্ট লাঘব করাই আমার দায়িত্ব। জনপ্রতিনিধি হওয়ার আগেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রা সহজ করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আঃ ওয়াজেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা,সড়কটি সংস্কারের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনেও ভোগান্তি অনেকটাই কমে আসবে। ফলে দীর্ঘদিনের একটি জনদুর্ভোগের অবসান ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews