বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ডিবির অভিযান, ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি-

 

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন,মো. সুমন আকন (৪৬)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে মাওয়া টোলপ্লাজাগামী সড়কে তল্লাশি চালিয়ে সুমন আকনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews