রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

দৈনিক সাতক্ষীরা দিগন্তের লোগো ব্যবহার করে চাঁদাবাজি ও অপপ্রচার থানায় জিডি, মালিক শনাক্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি টিভি)-এর নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পত্রিকাটির সম্পাদক মেহেদী হাসান শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১০০৬, তারিখ ১৯/০৩/২০২৬ (ট্র্যাকিং নং ৬৫ss৪৭)।

 

অভিযোগে জানা যায়, গত কয়েকদিন ধরে ০১৬০৮৪৮২৯৭৪ নম্বরটি ব্যবহার করে জনৈক ব্যক্তি নিজেকে দৈনিক সাতক্ষীরা দিগন্তের সংশ্লিষ্ট পরিচয় দিয়ে শ্যামনগর রিডা প্রাইভেট হাসপাতালের এমডি আব্দুল্লাহ আল মামুনের কাছে চাঁদা দাবি করেন। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে দৈনিক সাতক্ষীরা দিগন্তের লোগো ব্যবহার করে ভুয়া চ্যাট তৈরি করে তা ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়।

সম্পাদক মেহেদী হাসান জানান, উক্ত ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ চ্যাটের সাথে পত্রিকা কর্তৃপক্ষের কোনো দূরতম সম্পর্ক নেই। রিডা হাসপাতালের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে সম্পাদককে ফাঁসাতে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

জিডি করার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি সহায়তায় উক্ত বিতর্কিত সিম কার্ডের প্রকৃত মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রযুক্তির সহায়তায় জানা গেছে, সিমটির মালিকের নাম মনোয়ারা বেগম (৪৫)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মোঃ কিনু শেখ ও গোলজান বিবির কন্যা।

 

দৈনিক সাতক্ষীরা দিগন্তের সম্পাদক মেহেদী হাসান বলেন

“আমরা সবসময় ন্যায় ও নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী। একটি কুচক্রী মহল আমাদের সুনাম ক্ষুণ্ন করতে লোগো ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। আমরা আইনি প্রক্রিয়ায় সিমের মালিকের পরিচয় বের করেছি। যারা ফেসবুক আইডি ব্যবহার করে হুমকি দিচ্ছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অভিক বড়াল জানান, সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। সিমের মালিকের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। যারা এই চক্রের সাথে জড়িত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ভবিষ্যতে এ ধরনের সাইবার অপরাধ ও অপপ্রচার রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews