বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

 

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী দিনের বাংলাদেশকে একটি পরিবর্তনশীল, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণ চিন্তা করেই নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি লুনা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর কর কমানো হয়েছে, যাতে খেটে খাওয়া সাধারণ মানুষের ওপর বাড়তি কোনো করের বোঝা না চাপে। সেই বিষয়টি বিশেষভাবে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট দিয়েছেন। আমরা সবাই যদি আন্তরিকভাবে সহযোগিতা করি, তবে দেশে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি নেতা কাওছার খান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনের সঞ্চালনায় সভায় বক্তারা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এরপর তিনি রামপাশা- বৈরাগী বাজার -সিঙ্গের কাছ বাজার- টুকের বাজার রাস্তার মেরামত কাজ শেষে উদ্বোধন করেন এবং বাগিচা বাজার- গুদাম ঘাট -দেওকলস রাস্তার উদ্বোধন করেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews