বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায় ‎

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

‎সাতক্ষীরার তালা বাজারের একটি ইলেট্রনিক্স দোকান থেকে সেচপাম্প উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চোর কে আটক করে গ্রাম্য সালিসি মিমাংসার মাধ্যমে ক্ষতিপূরণে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটনা না ঘটানোর শর্তে মুচলেকা নেয়া হয়েছে।

‎এলাকায় সরেজমিন পরিদর্শন গেলে সেচপাম্প মালিক খলিলনগর গ্রামের লিয়াকত মোড়লের ছেলে জাহিদ মোড়ল বলেন, আমি অসুস্থ থাকার সুযোগে প্রশাদপুর গ্রামের বাবুল মোড়ল আমার ইরি ব্লক থেকে সেচপাম্প চুরি করে তালা বাজারের একটি দোকানে বিক্রয়ের জন্য রাখে। আমি খুঁজতে খুঁজতে ঐ দোকানে গিয়ে আমার মটর দেখে চিনতে পারি এবং চোরের সন্ধান পাই এবং চোর আটক করা হয়।

‎রহমত বিশ্বাস, শ্রীবাস বসুসহ অনেকে বলেন, চোর আটক ও সেচপাম্প উদ্ধারের পরে সামাজিক মর্যাদা রক্ষার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসি মিমাংসা করা হয় এবং ক্ষতিপূরণ আদায় করা হয়। এই আপোষ মিমাংসায় কোনো রাজনৈতিক দলের নেতাকে ডাকা হয়নি এবং কেউ উপস্থিত ছিলো না

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews