বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালায় সাংবাদিকের বাড়িতে হামলা, দরজায় দেশীয় অস্ত্রের কোপ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

তালা (উপজেলা) প্রতিনিধি।।

 

সাতক্ষীরার তালায় দৈনিক বাংলা পত্রিকার তালা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক সাগরের বসতবাড়িতে দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।

সাংবাদিক ফারুক সাগর বলেন, তার পিতা মৃত খোরশেদ আলমের দ্বিতীয় পক্ষের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সৌমিক তার ভাগের সম্পত্তি বিক্রি করে ফেলেছেন। এখন তাদের সম্পত্তি দখলে নেওয়ার জন্যই এই হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।

ফারুক সাগরের মা আবিদা সুলতানা বলেন, তার ছেলে পেশাগত কাজে তালা উপজেলা পরিষদে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। এই সুযোগে সৌমিক বাড়িতে এসে দা দিয়ে দরজায় ও দেওয়ালে কোপ দেন। দীর্ঘদিন উচ্চ রক্তচাপের রোগী এবং ৬০ বছরের বেশি বয়সী আবিদা সুলতানা অভিযোগ করেন, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী নবা গাজী বলেন, পাশের বাড়ির উঠানে কাজ করার সময় তিনি দেখেন সৌমিক হাতে দা নিয়ে চিৎকার করতে করতে আসেন এবং দরজা ও বসতবাড়ির দেওয়ালে কোপ দেন।

ফারুক সাগরের চাচাতো ভাই শাহনেওয়াজ বিশ্বাস বলেন, সব জমি সৌমিক আগেই বিক্রি করে দিয়েছেন, এমনকি নিজের ভাগের বসতবাড়িও তার প্রথম পক্ষের ভাইবোনদের কাছে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সৌমিকের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কেটে দেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল শেখ বলেন, এ বিষয়ে আগে সালিশ করা হয়েছিল এবং তখন উভয় পক্ষ তা মেনে নিয়েছিল। পরে সৌমিক সালিশ অমান্য করে অবৈধভাবে বিশ শতাংশের একটি পুকুর দখল করে নেন। প্রয়োজনে পুনরায় সালিশে বসার কথা বলা হলেও সৌমিক নানা বাহানা ও অজুহাত দেখিয়ে আসছেন বলে তিনি জানান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে তালা প্রেসক্লাবের সদস্য ফারুক সাগরের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন—

সভাপতি: সেলিম হায়দার

সহ-সভাপতি: কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু, খলিলুর রহমান লিথু

সাধারণ সম্পাদক: জোয়ার্দ্দার ফারুক

যুগ্ম সম্পাদক: মোস্তাফিজুর রহমান রেন্টু

সহ-সাধারণ সম্পাদক: ইলিয়াস হোসেন, মোঃ খলিলুর রহমান

সাংগঠনিক সম্পাদক: জাহাঙ্গীর হোসেন

সহ-সাংগঠনিক সম্পাদক: তরিকুল ইসলাম

অর্থ সম্পাদক: মোঃ মুতাহিরুল হক শাহিন

দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম শফি

প্রচার সম্পাদক: সেকেন্দার আবু জাফর বাবলু

উপ-প্রচার সম্পাদক: আরিফ বিল্লাহ

সাহিত্য সম্পাদক: অর্জুন বিশ্বাস

সমাজকল্যাণ সম্পাদক: আজমল হোসেন জুয়েল

ক্রীড়া সম্পাদক: কাজী লিয়াকত হোসেন

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: রিয়াদ হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews