সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার মণিরামপুরকে মডেল পৌরসভা করতে চান আসাদুজ্জামান মিন্টু টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ ৫ জন গুরুতর আহত প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের, সদস্য সচিব ইলিয়াস হোসেন রুবেল তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই, ফরিদপুর চিথুলিয়ায় চায়ের দোকানদার ও মসজিদ-ঈদগাহের খাদেম নিখোঁজ রাজধানীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ পাবনার বৃদ্ধ ইসহাক আলী, ধানমন্ডি থানায় জিডি

তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ব্যঙ্গচিত্রসহ মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন ও কটুক্তিমূলক কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে অপপ্রচার ও সম্মানহানীসহ বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের মামলা সহ ২৭টি মামলার আসামি ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত চিহ্নিত প্রতারক কামাল প্রধান এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে অপপ্রচার করায় কামাল প্রধান কে আসামি করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় যুবদল কর্মী সোহেল।অভিযোগটি থানা পুলিশ জিডি হিসেবে গ্রহণ করেন। যার নং- ৫৭৪।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই নন্দন চন্দ্র সরকার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে তদন্তের অনুমতির জন্য আবেদন করলে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী ৩ মাসের মধ্যে কার্য সম্পাদন করার নির্দেশ দেন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ৩২(১) “ক” ধারায় মামলাটি রুজু করার আদেশ দেন। মামলা নাম্বার ০৭/২৬। মামলা হওয়ার পরপরই কামাল প্রধানকে দ্রুত গ্রেফতারের নির্দেশনা চেয়ে ২৩শে ফেব্রুয়ারি বাদী সোহেল নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক ভাবে ফতুল্লা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এসপি। যার স্মারক নং- ৯৪৯ অপরাধ শাখা।

এসপির নির্দেশ থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ পুলিশ আসামি কামাল প্রধান কে আজও গ্রেফতার কিংবা মোবাইল বা কম্পিউটার ডিভাইস জব্দ করতে পারেনি। এরই ফলশ্রুতিতে মামলার বাদী সোহেল কে মামলা তুলে নিতে ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগে অপহরণের চেষ্টা করে আসামি কামাল ও তার সন্ত্রাসী বাহিনী। অপহরণে ব্যর্থ হয়ে সোহেলকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামী কামাল প্রধান। এঘটনায় ভুক্তভোগী সোহেল কোন উপায়ন্তর না পেয়ে কামাল প্রধান সহ তার সন্ত্রাসী বাহিনীর আরো ৬ জনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলা নং ৫৬৪/২৬। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এস আই মিঠুন। এছাড়াও সিআইডি হেডকোয়ার্টার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ঘটনাটি তদন্ত করছে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘তারেক আল মেহেদী’ জানান।

 

অভিযোগ রয়েছে, কতিপয় পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে তুলে পুলিশের নাগের ডগায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এই শীর্ষ অপরাধী কামাল প্রধান।

 

আরো জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাজার রোড এলাকায় আত্মগোপনে থাকা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধান নিজের ফেসবুক আইডি ছাড়াও প্রায় ২০ থেকে ২৫ টি ফেক আইডি খুলে অসৎ উদ্দেশ্যে ভূয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। যার কারণে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

 

আসামী কামাল প্রধানের বাড়ি মূলতঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকায়। আবুল প্রধানের ছেলে কামাল প্রধানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বহুদিন যাবৎ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সে। নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন আর কত সময় পার হলে চিহ্নিত সন্ত্রাসী সাইবার অপরাধী ও একাধিক মামলার অন্যতম আসামি কামাল প্রধান গ্রেফতার হবে?

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews